জিদানের দলে নতুন মুখের ছড়াছড়ি
অনলাইন ডেস্ক
স্বপ্ন পূরণ হয়েছে জিনেদিন জিদানের। এবার ডাগআউটে দাঁড়িয়ে ম্যাচ তদারকি করার পালা। ফ্রান্স ফুটবলে কিংবদন্তির অধ্যায় শুরু হবে নেশনস লিগ দিয়ে।
লিগকে সামনে রেখেই গতকাল প্রথমবার ফ্রান্সের দল ঘোষণা করেছেন জিজু। প্রথম স্কোয়াডেই রেখেছেন চমক। ৫ জন নতুন মুখকে সুযোগ দিয়েছেন দলে।
তারা হচ্ছেন—জেরেমি জ্যাকে, অ্যান্ডি দিউফ, লুকাস দা কুনহা, এস্তেবান লিপল ও গুইলাম রেস্তেস। কিলিয়ান এমবাপ্পেকে অধিনায়ক করে ২৩ সদস্যের দল ঘোষণা করেন জিদান। এমবাপ্পেকে নিয়ে কোচ বলেছেন, ‘আমার দলের অধিনায়ক এমবাপ্পে। সে বিশ্বের সেরা খেলোয়াড়।’
দিদিয়ের দেশমের বিদায়ের পর তার স্থলাভিষিক্ত হয়েছেন জিদান। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে। কোচ হিসেবে তার অভিষেক হবে আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে। নেশনস লিগে এবারের ফিফা উইন্ডোতে তার দলের অন্য প্রতিপক্ষরা হচ্ছে বেলজিয়াম (অ্যাওয়ে-ঘরের ম্যাচ) ও ইতালি।
গোলরক্ষক : মাইক মাইনিয়ঁ, রবিন রিসার ও গুইলাম রেস্তেস।
ডিফেন্ডার : দায়োত উপামেকানো, জুলস কুন্দে, ইব্রাহিমা কোনাতে, ম্যাক্সাঁস লাক্রোয়া, জেরেমি জ্যাকে, অ্যান্ডি দিউফ, পিয়েরে কালুলু, আদ্রিয়াঁ ট্রুফার্ট।
মিডফিল্ডার : মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, ওয়ারেন জেইর-এমেরি, রায়ান চেরকি, লুকাস দা কুনহা, এদুয়ার্দো কামাভিঙ্গা।
ফরোয়ার্ড : উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, এস্তেবান লিপাল, দেজিরে দুয়ে, ব্র্যাডলি বারকোলা।
