সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, মাদক মামলার আসামি, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত এবং নিয়মিত মামলার আসামিসহ মোট ১৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ১৭ জনের মধ্যে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৬ জন, মাদক মামলায় ৩ জন, মাদকসেবী ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং নিয়মিত মামলায় ২ জন রয়েছেন।

মাদকসেবী হিসেবে গ্রেফতার করা হয়েছে মো. শাহ জালাল (৩২), মো. রাসেল (২৭) ও মো. আওলাদ হোসেনকে (৩৮)। মাদক মামলায় গ্রেফতার তিনজন হলেন মিনু (৫০), মো. নয়ন (৪০) ও মো. এমদাদুল হক (১৯)।

এছাড়া বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার ছয়জন হলেন মো. রিফাত (২১), মো. সাইফুল ইসলাম (৩৬), আলমগীর (২৮), আলমগীর (৪৫), মো. মাজহারুল ইসলাম (৪০) ও মোফাজ্জল হোসেন (৫৫)।

পুলিশের দেওয়া তথ্যে তাদের বিভিন্ন স্থানীয় রাজনৈতিক ও সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে। নিয়মিত মামলায় গ্রেফতার দুজন হলেন মো. হোসেন আলী (৩৩) ও মো. রবিন মিয়া (২০)।

অন্যদিকে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মো. ইউসুফ, মো. সাইদুল ইসলাম (৪২) ও মো. মোতাহারকে গ্রেফতার করা হয়। ওসি আব্দুল বারিক জানান, অভিযান শেষে গ্রেফতার ব্যক্তিদের সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights