থানার ফটক বন্ধ করে ছেলের জন্মদিন পালন করলেন ওসি

বগুড়া অফিস

জমকালো আয়োজনে থানায় পালন করা হয় অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনদ্দীনের ছেলের জন্মদিন। থানার মূল ফটক বন্ধ রেখে এমন আয়োজন করা হয়। বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও গোপন থাকেনি।

জন্মদিন পালন করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় গণমাধ্যমের নজরে আসে। মঙ্গলবার রাতে বগুড়ার শেরপুর থানায় এমন ঘটনা ঘটে। এদিকে থানার ভিতরে জন্মদিনের অনুষ্ঠানের কথা স্বীকার করলেও সেবা কার্যক্রম স্বাভাবিক ছিল বলে দাবি করেছেন থানার ওসি (তদন্ত) জয়নুল আবেদীন। জানা যায়, মঙ্গলবার রাতে জন্মদিন উপলক্ষে থানার মূল ফটক বন্ধ থাকায় সেবা নিতে আসা সাধারণ মানুষ ভিতরে প্রবেশ করতে পারেননি।

পাশাপাশি থানার অন্যান্য কর্মকর্তারা কার্যক্রম বন্ধ রেখে জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন। ফলে সেবা না পেয়ে ফিরে যান সেবাপ্রার্থীরা। বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতিয়ার রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। সেবা কার্যক্রম ব্যাহত হলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights