আশুলিয়ায় গাড়িচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

অনলাইন ডেস্ক

সাভারের আশুলিয়ায় অজ্ঞাত গাড়িচাপায় ইসমাইল (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহত ইসমাইল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার চণ্ডিপুর গ্রামের আবুল হোসেন ছেলে।

বৃহস্পতিবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বুড়িরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, রাত ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বুড়িরটেক এলাকায় নবীনগর থেকে চন্দ্রাগামী লেনে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। বিষয়টি কোনাবাড়ী হাইওয়ের অন্তর্ভুক্ত হওয়ায় তাদের জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights