ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত : ডিএমপি

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির যুগ্ম কমিশনার ক্রাইম প্রিভেনশন (সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া বলেছেন, ‘আমার কাছে মনে হয় তাকে (নাসীরুদ্দীন পাটোয়ারী) জিজ্ঞাসাবাদ করা উচিত।’

শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টুরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধার সংক্রান্ত’ এক সংবাদ সন্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির এই যুগ্ম কমিশনার তোয়াফেল আরও বলেন, নাসীরুদ্দিন পাটোয়ারীকে জিজ্ঞাসাবাদ করতে হবে সে এই বক্তব্যটা কেন দিয়েছে। তবে অবশ্যই আমার কাছে মনে হয় তাকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ। তা না হলে সে এই কথা কেন বলবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights