বগুড়ায় শতাধিক অসচ্ছল ব্যক্তিকে আর্থিক সহায়তা
বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়া সদরের সাবগ্রাম চক আলম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক অসচ্ছল ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আনোয়ারুল কাদির বিটুর উদ্যোগে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। ডা. আনোয়ারুল কাদের বিটুসহ এ সময় উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।
আরও ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সভাপতি মমিনুর রশীদ শাইন, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ নয়ন, সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন, সাবেক ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু হোসেন পাইকার, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, ডা. লায়েল, ডা. মাহবুবসহ অনেকে।
আয়োজকেরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনের সময়ে সহযোগিতা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
চেক পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
