গাজীপুরে বিদেশী পিস্তলসহ যুবক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে বিদেশী পিস্তলসহ মো. রাসেল রানা (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে জয়দেবপুর থানার ভাওয়াল ইউনিয়নের জানাকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাসেল গাজীপুরের জয়দেবপুর থানার ভাওয়াল ইউনিয়নের জানাকুর এলাকার বাসিন্দা। এসআরবি-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস এবং মিডিয়া অফিসার) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল পৌনে ৫টার দিকে জয়দেবপুর থানার ভাওয়াল ইউনিয়নের জানাকুর এলাকায় রাসেল রানার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কক্ষ থেকে দুইটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি, একটি ব্ল্যাংক কার্টুজ উদ্ধার করে। এ ঘটনায় জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights