কুষ্টিয়ায় ওয়ান শুটার গানসহ কার্তুজ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় চরবিহারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হাওড় নদীর ঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার(৩০ সেপ্টেম্বর) দুপুরে ঘাটের পাটকাঠির পালার ভিতর থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চরবিহারিয়া গ্রামের বাসিন্দা স্বপন ঘোষ(৫০) পাটকাঠি রোদে শুকানোর জন্য নাড়ছিল। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও এক রাউন্ড কার্তুজ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
