চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও আটজন। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কানসাট-গোমস্তাপুর সড়কের বুড়িপুকুর-পুসকুনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল ঝাবুবাজার গ্রামের শরিফুল ইসলাম ও তার পিতা আইসুদ্দিন এবং শিবনারায়ণ পুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল হামিদ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গরু বিক্রি শেষে সোনাইচণ্ডী হাট থেকে ভটভটিতে করে বাসায় ফিরছিলেন শরিফুল ইসলাম ও তার পিতা আইসুদ্দিন। পুসকুনি এলাকায় পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত দুইজনকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে পাঁচজনকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, ভটভটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটি উল্টে খাদে পড়ে যায়। গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে আনার পর তার ছেলে মারা যান। বাকিদের চিকিৎসা চলছে। খবর পেয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights