জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
অনলাইন ডেস্ক
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার বিকালে সংসদ ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির বিষয়ে কথা বলবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ সচিবালয়ের গণসংযোগ-১ শাখার পরিচালক মনির হোসেন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
বার্তায় বলা হয়েছে, ‘স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ প্রেস ব্রিফিং করবেন আজ বিকালে সংসদ ভবনের টানেলের নির্ধারিত স্থানে।’
