নাটোরে গৃহবধূর মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি

নাটোরে স্বপ্না খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের চকরামপুর এলাকায় তার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্বপ্না খাতুন চকরামপুর মহল্লার রনি সোনারের স্ত্রী। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ও নিহতের স্বজনরা জানান, গতরাতে খাওয়া শেষে ঘরে ‍ঘুমাতে যান ওই গৃহবধূ। এ সময় গৃহবধূর স্বামী পাশের ঘরে তার অসুস্থ মায়ের সেবা করছিল। সকালে পাশের বাড়ীর এক নারী স্বপ্নাকে ডাক দিলে কোনো উত্তর দেয় না। পরে পরিবারের লোকজন ঘরে গিয়ে স্বপ্নার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights