একটি চক্র দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে: মউক চেয়ারম্যান

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, পলাতক ও গুপ্ত চক্র দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। এদের প্রতিহত করতে পুলিশের ওপর নির্ভর হওয়া যাবে না। ঐক্যবদ্ধ দলীয় শক্তিতেই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

শনিবার সন্ধ‍্যায় গৌরিপুর উপজেলার ভুটিয়ারকোনা উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ‍্য আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকের কর্মী সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে দলের দুঃসময়ের পরীক্ষিত নেতাকর্মীদের খোঁজে বের করে মূল্যায়ন করতে হবে।

জানা যায়, ২৩ বছর পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৪ নং মাওহা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় হাজারও নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে উঠে সম্মেলনস্থল।

ফ‍্যাসিবাদের দুঃশাসনের কারণে প্রায় দেড় যুগেও এই সম্মেলনটি করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় বিএনপি।

কর্মী সম্মেলনে ব্যানার, ফেস্টুন, রঙিন গেঞ্জি ও টুপি পরিহিত হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন উপস্থিত থাকার কথা ছিল। তবে রাষ্ট্রীয় ব্যস্ততায় শেষ পর্যন্ত তিনি সম্মেলনে উপস্থিত হতে পারেননি।

এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুলের সঞ্চালনায় কর্মী সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নূরুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ ওবায়দুল্লাহ সুমন, উপজেলার বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম কামাল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক খোকনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights