‘বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ’ পুরস্কার পেলেন শাখাওয়াত হোসেন

অনলাইন প্রতিবেদক

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬-এ ‘বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ’ পুরস্কার অর্জন করেছেন। তার স্বত্বাধিকারভুক্ত মেধাস্বত্ব ‘খাদ্য ব্যয় সাশ্রয় ও নিয়ন্ত্রণে শাকাওয়াতের ছয়টি নিয়ন্ত্রণ ধাপ’-এর জন্য তিনি এই জাতীয় স্বীকৃতি লাভ করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানটি বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে ঢাকার শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত শাখাওয়াত হোসেনের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশের পর্যটন, আতিথেয়তা, উদ্ভাবন ও টেকসই উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬-এ মোট ১৬টি বিভাগে নির্বাচিত ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী, এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান; ফাহমিদা আক্তার, এনডিসি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব; ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড; এবং মো. শামীমুজ্জামান, চেয়ারম্যান, বাংলাদেশ পর্যটন করপোরেশন। মন্ত্রী, সংসদ সদস্য, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, পর্যটন খাতের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বাংলাদেশের পর্যটন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় আয়োজনে পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights