কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
শেখ হাসিনা দিল্লিতে বসে আ’লীগের নেতাকর্মীদের উস্কানী দিচ্ছেন। কালীগঞ্জের আ’লীগের নেতাকর্মীদের বলতে চায়, তার উস্কানীতে এমন কিছু করবেন না যাতে আপনাদের অবস্থাও শেখ হাসিনার মত হয়। সারাদেশে আওয়ামী সন্ত্রাসী কর্মকান্ড ও বিএনপি সরকারের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ একথা বলেন। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার বিকালে শহরের কালীবাড়ি
মোড়ে সমাবেশে এম এ মজিদ আরো বলেন, আওয়ামী নেতারা গত সংসদ নির্বাচনে গোপনে দাড়িপাল্লার সাথে লিয়াজো করে ভোট দিয়েছেন দাঁড়িপাল্লায়। এখন তাদের উসকানীতেই আ’লীগ বর্তমান প্রধানমন্ত্রী তারেক
রহমানের বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছেন। তিনি বলেন, শেখ হাসিনার মৃত্যু ফাঁসি হয়েছে, তিনি দিল্লি থেকে আর দেশে আসতে পারবেন না। আ’লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভাল হয়ে যান, নইলে হাত পা থাকবে না। সমাবেশে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহব্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারন সম্পাদক জৈষ্ট নেতা তবিবুর রহমান মিনি ও ডাঃ নুরুল ইসলাম। এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীরা যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights