আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
অনলাইন ডেস্ক
বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। এমন অবস্থায় বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ২৩৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়।
রবিবার সকাল সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, এ ছাড়া আজ ১৮৬ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের কলকাতা। এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’। তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসা ঢাকার স্কোর হচ্ছে ১৭৭, শহরটির বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ ছাড়া ১৭৪ স্কোরে চতুর্থ ইন্দোনেশিয়ার জাকার্তা ও ১৬৫ স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে মিসরের কায়রো। এসব শহরের বাতাসও আজ ‘অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।
সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
