সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন শুরু
অনলাইন ডেস্ক
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। রবিবার (৪ অক্টোবর) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১১০০ ও ২১০০ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৮২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
রবিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো– মালেক স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, ডোমিনেজ স্টিল, ওরিয়ন ইনফিউশন, এনভয় টেক্সটাইল, সোনারবাংলা ইন্স্যুরেন্স, শার্প ইন্ডাস্ট্রি, বিডি ল্যাম্প ও অরগান ডেনিম, ব্র্যাক ব্যাংক ও বেক্সিমকো ফার্মা।
এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ৫ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৬ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ৫১৭ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৮২৬ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ১০টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানি শেয়ারের দর।
