প্রধানমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান : মাহদী আমিন

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী ক্রীড়াকে প্রাধান্য দিয়ে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার দুপুরে কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান যোগ দিয়ে তিনি এ কথা জানান।

মাহদী আমিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর একটি ভিশন রয়েছে। শিক্ষাব্যবস্থায় আমরা ক্রীড়াকে অনেক বেশি গুরুত্ব দিতে চাই। আপনারা অবগত আছেন আগামী বছর ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলাকে একটি সাবজেক্ট হিসেবে ইনক্লুড করছি। আমাদের লক্ষ্য দেশের একদম তৃণমূল থেকে উচ্চ পর্যন্ত শিক্ষায় আমরা ক্রীড়াকে সম্পৃক্ত করব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্রীড়াকে প্রাধান্য দিয়ে সেটিকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান। আমাদের শিক্ষার্থীরা যেন তাদের মেধা ও সৃজনশীলতা নিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে একটা ভালো একটা উন্নত এবং ক্রীড়াতে সফল রাষ্ট্র হিসেবে অধিষ্ঠিত করতে পারে, সেই অগ্রযাত্রায় রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights