বিশ্ব শিক্ষক দিবসে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা

কুড়িগ্রাম প্রতিনিধি:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখা। ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় কুড়িগ্রাম সদরের আল ফালাহ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক আব্দুল জলিল সরকারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান ফারুখের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আব্দুল হামিদ মিয়া ও কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। এছাড়া আরও অনেকে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আজিজুর রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষকদের জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন দ্রুত জারি করতে হবে। একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণ এবং শিক্ষকদের কল্যাণ ও অবসর ভাতা দ্রুত পরিশোধের দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights