চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২ জেলের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকার করায় আটক ২ জেলেকে ১৪ দিন করে কারাদণ্ড ও ২৫০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় জেলেদের হেফাজতে থাকা‌ ৩ হাজার মিটার কারেন্টজাল ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়। সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এসব তথ্য জানান।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী ও মো. রহমত উল্লাহ।

তিনি বলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক ও কোস্ট গার্ডের সহযোগিতায় আজ ভোর ৪টা হতে সকাল ৯টা পর্যন্ত মেঘনা নদীর মোহনা, আনন্দবাজার, দাসাদী, লালপুর, আমিরাবাদ ও হরিনা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হরিনা এলাকা হতে মো. মিজান (২৭) ও মো. মাছুদ মাঝি (৩৫) নামে দুই অসাধু জেলে আটক হয়। আটক জেলেদের পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ৩ হাজার মিটার কারেন্ট জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আর তিন কেজি ইলিশ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights