আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকার আভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে গরমের দাপট বাড়তে পারে বলেও সংস্থাটি জানায়।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭০ সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights