নূরানী তালী’মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর মাইজদীতে নূরানী তালীমুল কুরআন বোর্ড সুবর্ণচর চটকিবাড়ী বাংলাদেশ-এর ২০২৬ এর নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ অক্টোবর ২০২৬ মাইজদীর তারতীলুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীলদের পারস্পরিক পরিচিতি, বোর্ডের কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং নূরানী শিক্ষার প্রসারে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বড়দের সম্মান, ছোটদের স্নেহ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাংগঠনিক ঐক্যকে আরও শক্তিশালী করতে হবে।” এ সময় নূরানী তালীমুল কুরআন শিক্ষার মানোন্নয়ন ও বিস্তারে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ স্থান থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানানো হয়।

সভায় কেন্দ্রীয় কমিটির উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা বোর্ডের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নূরানী তালীমুল কুরআন বোর্ড চটকবাড়ী বাংলাদেশ-এর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে আছেন যারা, চেয়ারম্যান: মাওলানা সাইফুল্লাহ সাহেব, ভাইস চেয়ারম্যান: হাফেজ ইলিয়াছ, ভাইস চেয়ারম্যান: মাওঃ হোসাইন আহমদ যাদবপুরী, মহাসচিব: মাওলানা আশরাফ আলী দিদার, যুগ্ম-মহাসচিব: মাওঃ আলী আহমদ, যুগ্ম-মহাসচিব: মাওঃ নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক: মাওঃ আহমাদুন নূর হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক: মাওঃ জামাল উদ্দিন সাইফ,পরীক্ষা নিয়ন্ত্রক: মাওলানা মোজাম্মেল হক,সহ-পরীক্ষা নিয়ন্ত্রক: মাওলানা রিয়াজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা জাবের হোসাইন, সহ-প্রশিক্ষণ সম্পাদক: মাওঃ নেয়ামত উল্যাহ তানজিম, দপ্তর সম্পাদক: মাওলানা জাবের হোসাইন, সহ-দপ্তর সম্পাদক: মাওঃ মোদ্দাসের হোসাইন, অর্থ-সম্পাদক: মুফতি ইলিয়াছ সফিক, সহ-অর্থ সম্পাদক: কারী জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক: কারী ফজলুর রহমান মতিপুরী, সহ-প্রচার সম্পাদক: মাওঃ আবদুল হালিম, প্রকাশনা সম্পাদক: হাফেজ মাওঃ খালেদ সাইফুল্লাহ, সহ-প্রকাশনা সম্পাদক: মাওলানা গিয়াস উদ্দিন, শিক্ষা ও গবেষণা সম্পাদক: মুফতি মুবাশ্বির বিন মিল্লী ,আইন বিষয়ক সম্পাদক: মাওঃ আবদুল আজিজ, শিক্ষক কল্যাণ সম্পাদক: হাফেজ মাওঃ শরিফ উল্লাহ, সদস্য সচিব: মাওঃ আবদুল্লাহ ফিরোজ, সদস্য: মাওঃ ইসমাইল মাহমুদ, চরমটুয়া, সদস্য: মাওঃ লোকমান হোসেন, সদস্য: মাওঃ শাহাদাত হোসাইন, সদস্য: মাওঃ কামাল উদ্দিন, মুফতি নুরুল আলাম, রামগতি,ডাক্তার সালাহ উদ্দিন, মাওঃ আহমদ হাসান, হাফেজ কামাল উদ্দিন, কারী হানিফ উদ্দিন, কারী জয়নাল আবেদীন সেলিম,মাওঃ আব্দুশ শহীদ, কারী সালাহ উদ্দিন,মাওঃ নাজমুল হাসান ফারুক, মাওঃ ইব্রাহিম খলিল, মাওঃ আবদুল মালেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights