নাগেশ্বরীতে পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে লিটনের শুভেচ্ছা বিনিময়
কুড়িগ্রাম প্রতিনিধি | ২০ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. সাইদুর রহমান লিটন।
মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজারী, ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক হাফিজুর রহমান, আলম ব্যাপারী, মফিজুল হক, ফেরদৌস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পূজামণ্ডপগুলোতে ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও ধূপের সুবাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এ সময় ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
পরিদর্শনকালে মো. সাইদুর রহমান লিটন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাঁরা সর্বাত্মক সহযোগিতা করবেন। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
