একদিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু
অনলাইন প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজন এবং হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৭ জন মারা গেছেন। আর ১৩৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৬৪ জন মারা গেছেন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৬ হাজার ৯৯০ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যুর দিনে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০ জন।
