জাতীয় দল নির্বাচন নিয়ে ক্ষুব্ধ ইমরুল
অনলাইন ডেস্ক
সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের পারফরম্যান্স খুব একটা ভালো হচ্ছে না। এজন্য জাতীয় দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে ক্ষুব্ধ হয়েছেন সাবেক ব্যাটার ইমরুল কায়েস। তার মতে, জাতীয় দলের একাদশ গঠনে আবেগ কিংবা স্বজনপ্রীতির কোনো জায়গা থাকা উচিত নয়।
বুধবার ইমরুল কায়েস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ক্রিকেট বোর্ডের উচিত সম্পূর্ণভাবে মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে সেরা সম্ভাব্য একাদশ নির্বাচন করা।
তিনি আরও লিখেছেন, ক্রিকেট একটি পুরো জাতির প্রতিনিধিত্ব করে এবং জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে আবেগপ্রবণ সিদ্ধান্ত বা স্বজনপ্রীতির কোনো স্থান থাকা উচিত নয়।
শেষ অংশে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, যথেষ্ট হয়েছে। এখন সময় এসেছে যোগ্যতা, ন্যায়বিচার এবং দেশের স্বার্থকে অন্য সবকিছুর ঊর্ধ্বে স্থান দেওয়ার।
