২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮
অনলাইন প্রতিবেদক
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ৩৭৭ জনের মৃত্যু হলো।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এই ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২১ হাজার ৬৯৯ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৫ হাজার ১৩২ জন।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২৫২ জন, চট্টগ্রাম বিভাগে ২৩২, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ২৮১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৪১, খুলনা বিভাগে ৩৫৯, ময়মনসিংহ বিভাগে ৭৫, রাজশাহী বিভাগে ১৪১, রংপুর বিভাগে ৫১ এবং সিলেট বিভাগে সাতজন রয়েছেন।
আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চট্টগ্রাম বিভাগে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগে সিটি করপোরেশনের বাইরে একজন এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
