শেরপুরে প্রতারণার অভিযোগে এক ব্যক্তি আটক
শেরপুর প্রতিনিধি
ব্যবসার নামে অধিক লাভের লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে রমজান আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে তাকে শেরপুর জেলা শহরের দীঘারপাড় মহল্লার তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রমজান আলী শেরপুর সদরের রৌহা ইউনিয়নের শুনিডুবারপাড় এলাকার এনামুল হকের ছেলে।
পুলিশ জানান, শনিবার রাতে শেরপুর জেলা শহরের দীঘারপাড় মহল্লার তার শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটকের পর থেকে অনেকেই থানায় এসে টাকা দাবি করে আসছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২০ জন থানায় অভিযোগ দিয়েছেন।
শেরপুর সদর থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রমজান আলীকে আটকের পর অনেক মানুষ তার কাছে টাকা পাওয়ার অভিযোগ নিয়ে থানায় আসছে। এ পর্যন্ত ২০ জন লিখত অভিযোগ দায়ের করেছেন।
