ইনডিপেন্ডেন্টের বিপক্ষে ড্যাফোডিলের দারুণ সূচনা
অনলাইন ডেস্ক
এবিজি ইউনিভার্সিটি কাপের দ্বিতীয় ম্যাচে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের বিপক্ষে দারুণ শুরু করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ২ উইকেটে ৯৪ রান তুলেছে ড্যাফোডিল।
কাজী ২২ ও প্রীতম ৯ রানে অপরাজিত। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ড্যাফোডিলকে দারুণ শুরু এনে দেন রিয়াজুল (৩৬) ও হামজা (১৬)। তাতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় তারা। অন্যদিকে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির হয়ে উইকেট দুটি নিয়েছেন তাসফিক ও সিসোর।
এর আগে, উদ্বোধনী ম্যাচে খেলতে নেমে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)’র বিপক্ষে সাত ওভার হাতে রেখেই ৫ উইকেটের বড় জয় তুলে নিয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি।