ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ নবায়নের সময় বাড়ল

অনলাইন ডেস্ক

জরিমানা প্রদান ছাড়াই মূল কর ও ফি দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার।

সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিআরটিএ-র বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘সরকার জরিমানা ব্যতীত মূল কর ও ফি প্রদানপূর্বক সব ধরনের মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে। এ অবস্থায়, আগামী ২৯ অক্টোবরের মধ্যে শেষবারের মতো জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা প্রদানপূর্বক সব ধরনের মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার জন্য বিআরটিএ-এর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights