হুতি হামলায় বিপর্যস্ত সৌদি আরব, বাতিল ৪ হাজারেরও বেশি ফ্লাইট

অনলাইন ডেস্ক

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সৌদি আরবের রাজধানীর আকাশসীমা প্রায় ফাঁকা হয়ে পড়েছে।

বিমান চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘সিরিয়াম’-এর সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গত ৮ থেকে ২৫ অক্টোবরের মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত ৪৭৩৬টি ফ্লাইটের মধ্যে ৪০৭১টি-অর্থাৎ প্রায় ৮৬ শতাংশ ফ্লাইটই বাতিল করা হয়েছে।

চলতি মাসে সৌদি আরবের বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার তীব্রতা বৃদ্ধি করেছে হুতি।

জেদ্দার পর সৌদির দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বারবার হামলার শিকার হয়েছে। এর মধ্যে গত ১০ অক্টোবরের হামলায় ১৩ জন নিহত হন, যা গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী হামলা।

১০ অক্টোবর থেকে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ থাকার পর রবিবার (২৫ অক্টোবর) শর্তসাপেক্ষে আংশিকভাবে তা পুনরায় চালু করেছে সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights