জয়পুরহাটে সেরা গার্লস ক্যাডেট কলেজ
জয়পুরহাট প্রতিনিধি
এইচএসসি পরীক্ষায় এ বছর জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজ জেলার শীর্ষস্থান অর্জন করেছে। এ কলেজ থেকে ৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪৮ জন জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে, জয়পুরহাট সরকারি কলেজের মোট ১১৫৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৫৪ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৬৩ জন। পাসের হার ৭৩.৭৫ শতাংশ।
এছাড়া জয়পুরহাট সরকারি মহিলা কলেজে ৭৩১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। পাসের হার ৬১ .১৫ শতাংশ।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ জানায়, এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যের অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিক-নির্দেশনা এবং কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এ ঈর্ষণীয় সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। পরীক্ষার্থীরা তাদের এ সাফল্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষকরা এবং বিশেষভাবে তাদের অভিভাবকদের সহযোগিতার কথা উল্লেখ করেন।
আশা প্রকাশ করে কলেজ অধ্যক্ষ মো. ইয়াছিন বলেন, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকবে।
