বগুড়ায় ৫ কলেজে পাস করেনি কেউ, কমেছে পাসের হার

বিশেষ প্রতিনিধি, বগুড়া
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের সার্বিক ফল বিপর্যয়ের ধাক্কা লেগেছে বগুড়া জেলাতেও। প্রতিবছর ভালো ফলাফল করে গেলেও এ বছর কমেছে পাসের হার। এরমধ্যে ৫টি কলেজ থেকে কেউ পাস করেননি।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন বগুড়ায় ২০২৫ সালের ৬৩টি কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় ২৫ হাজার ৯৬০জন পরীক্ষার্থী অংশ নেন। এরমধ্যে পাস করে ১৭ হাজার ৯২১জন। আর জিপিএ-৫ পায় ৩ হাজার ১৬৩জন।

গত বছর রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। চলতি বছরে (২০২৬) এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী।

এবছর বগুড়ায় জিপিএ-৫ এসেছে জেলাজুড়ে ১ হাজার ৩০৯ জন শিক্ষার্থীর। এরমধ্যে জিপিএ-৫ প্রাপ্তির অর্ধেকের বেশি নিয়ে শিক্ষার শীর্ষ স্থানে রয়েছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ। পুরো জেলায় অর্জিত মোট জিপিএ-৫-এর মধ্যে একা এই কলেজ থেকেই এসেছে ৭৪৭টি, যা মোট প্রাপ্তির ৫৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights