নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সলের গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে জয়ী সংসদ সদস্যের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন জয়ী হন।
আজ শনিবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে নবনির্বাচিত সংসদ সদস্যের নামসহ ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে। এখন শপথ আয়োজনের ব্যবস্থা নেবে সংসদ সচিবালয়।
উপনির্বাচনের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল পান ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামের দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুই আসনে বিজয়ী হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন হয় ৯ এপ্রিল। এ উপনির্বাচনে জয়ী সংসদ সদস্য ১২ এপ্রিল শপথ নেন।
এরপর রাষ্ট্রপতি হওয়ার পর মির্জা ফখরুল ইসলামের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন হয় গত ২৯ অক্টোবর।
এদিকে, সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। আগামী রবিবার আনুষ্ঠানিকতা সেরে পরদিন গেজেট প্রকাশ করা হতে পারে।
