কালীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন সাড়ে ১২ লাখ টাকার চেক বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধিঃ
’দক্ষ যুবক গড়বে দেশ’ সবার আগে বাংলাদেশ” এ স্লোগানে ঝিনাইদহের
কালীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার বেলা ১০ টায় উপজেলা পরিষদে বণার্ঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর কালীগঞ্জ অফিসের আয়োজনে সভাতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। ইউএনও তার বক্তব্যে বলেন, দেশকে স্বনির্ভর করতে যুবদের ভূমিকা অপরিসিম। সরকার যুবদের নতুন উদ্যেক্তা হিসাবে গড়ে তোলাসহ স্বাবলম্বী করতে নানা কর্মসূচি গ্রহন করেছে। সভা শেষে প্রধান অতিথি যুব উদ্যোক্তাদের মাঝে সাড়ে ১২ লাখ টাকার চেক বিতরন করেন।
উপজেলা যুব উন্নয়ন অফিসার শরিফ মো. মফিজুর রহমানের ইসলামের সভাপতিত্বে
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা হাসান
সাজ্জাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, যুবদলের উপজেলা শাখার
সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, বিভিন্ন এনজিও ও সমবায় সমিতির
প্রতিনিধিসহ গনমাধ্যমের কর্মীগন।
