খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা থেকে প্রথমে হেলিকপ্টারে মোংলা যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। সেখান থেকে সড়ক পথে খুলনা যাবেন প্রধানমন্ত্রী।
গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর মোংলায় দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। এছাড়া, তিনি বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.) মাজার জিয়ারত করবেন।
মোংলার কর্মসূচি শেষ করে সড়ক পথে খুলনায় যাবেন তিনি। খুলনা স্টেডিয়ামে ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নুতন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
খুলনা ও বাগেরহাটে প্রধানমন্ত্রীকে বরণে সব প্রস্ততি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
