কেশবপুরে আওয়ামী লীগ পরিবারের সন্তানকে চাকুরী প্রদান করায় এমপি প্রতি কৃতজ্ঞতা মোঃ মেহেদী হাসান সুমন,কেশবপুর (যশোর)।।যশোরের কেশবপুরে দেউলী দাখিল মাদ্রাসায় চাকুরী প্রদান করায় এমপি শাহীন চাকলাদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগ পরিবারের সন্তান ফরহাদ হোসেন। জানাগেছে, উপজেলার দেউলী গ্রামের ফরহাদ হোসেনের পিতা শহিদুল ইসলাম মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং মজিদপুর ইউনিয়ন পরিষদের ৯ বছর চেয়ারম্যান ছিলেন। তিনি ২০২০ সালে ৮ মার্চ সড়ক দূর্ঘটনায় মারাত্তক আহত হয়ে ২ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। কর্মক্ষম কেউ না থাকায় পরিবারটি দিশেহারা হয়ে পড়ে এবং অত্যান্ত কষ্টে দিনপার করতে থকে। বিষয়টি যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের দৃষ্টিগোচর হলে শহিদুল ইসলামের পূত্র ফরহাদ হোসেনকে দেউলী দাখিল মাদ্রাসায় একটি চাকুরী প্রদান করেন। এব্যাপারে আওয়ামী লীগ পরিবারের সন্তান ফরহাদ হোসেন জানান, যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার আমাকে দেউলী দাখিল মাদ্রাসায় একটি চাকুরী প্রদান করে আমার পরিবারকে রক্ষা করেছেন এবং আমার চাকুরীর জন্য কোথাও কোন টাকা খরচ করতে হয়নি। যে কারণে আমি ও আমার পরিবার এমপি শাহীন চাকলাদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ্যায়ু কামনা করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আবারও শাহীন চাকলাদারকে দলীয় মনোনয়ন প্রদান করেন এবং বিপুল ভোটে আবারও এমপি নির্বাচিত হবেন বলে আল্লাহর দরবারে দোয়া করছি।

মোঃ মেহেদী হাসান সুমন,কেশবপুর (যশোর)।।যশোরের কেশবপুরে দেউলী দাখিল মাদ্রাসায় চাকুরী প্রদান করায় এমপি শাহীন চাকলাদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগ পরিবারের সন্তান ফরহাদ হোসেন।
জানাগেছে, উপজেলার দেউলী গ্রামের ফরহাদ হোসেনের পিতা শহিদুল ইসলাম মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং মজিদপুর ইউনিয়ন পরিষদের ৯ বছর চেয়ারম্যান ছিলেন।

তিনি ২০২০ সালে ৮ মার্চ সড়ক দূর্ঘটনায় মারাত্তক আহত হয়ে ২ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। কর্মক্ষম কেউ না থাকায় পরিবারটি দিশেহারা হয়ে পড়ে এবং অত্যান্ত কষ্টে দিনপার করতে থকে। বিষয়টি যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের দৃষ্টিগোচর হলে শহিদুল ইসলামের পূত্র ফরহাদ হোসেনকে দেউলী দাখিল মাদ্রাসায় একটি চাকুরী প্রদান করেন।

এব্যাপারে আওয়ামী লীগ পরিবারের সন্তান ফরহাদ হোসেন জানান, যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার আমাকে দেউলী দাখিল মাদ্রাসায় একটি চাকুরী প্রদান করে আমার পরিবারকে রক্ষা করেছেন এবং আমার চাকুরীর জন্য কোথাও কোন টাকা খরচ করতে হয়নি। যে কারণে আমি ও আমার পরিবার এমপি শাহীন চাকলাদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ্যায়ু কামনা করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আবারও শাহীন চাকলাদারকে দলীয় মনোনয়ন প্রদান করেন এবং বিপুল ভোটে আবারও এমপি নির্বাচিত হবেন বলে আল্লাহর দরবারে দোয়া করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights