চ্যাম্পিয়নস লিগ: আশা বাঁচিয়ে রাখলো লিভারপুল

অনলাইন ডেস্ক
প্রিমিয়ার লিগের ম্যাচে লেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছে লিভারপুল। এই জয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা বাঁচিয়ে রাখলো অলরেডরা।

গতকাল রাতে লেস্টারের ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়াম থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। প্রথমার্ধে জোড়া গোল করেন কার্টিস জোনস। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। তিনটি গোলেই পরোক্ষ অবদান রেখেছেন মোহামেদ সালাহ।

ম্যাচের শুরুতে অবশ্য বেশ গোছানো ফুটবল খেলেছে লেস্টার। নিজেদের রক্ষণ দারুণভাবে সামলেত মাঝে মাঝে আক্রমণেও যাচ্ছিল তারা। কিন্তু ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ কেড়ে নিতে শুরু করে সফরকারীরা। ৩৩তম মিনিটে লেস্টারের রক্ষণ বড় ধাক্কা খায় জোনসের গোলে। তিন মিনিট পর ফের জোনসের গোল লেস্টারকে ম্যাচ থেকেই প্রায় ছিটকে দেয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে খেলার গতি কিছুটা কমে যায়। জোড়া গোলে এগিয়ে থাকায় লিভারপুল কোনো ঝুঁকি নিচ্ছিল না। অন্যদিকে লেস্টারের খেলায় দেখা দেয় আত্মবিশ্বাসের ঘাটতি। উল্টো শেষ বাঁশি বাজার মিনিট বিশেক আগে ফ্রি-কিক থেকে টপ কর্নার দিয়ে লক্ষ্যভেদ করে ফক্সদের সব আশা শেষ করে দেন অ্যালেকজান্ডার আর্নল্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights