রাজধানীতে পানির ট্যাংক থেকে পড়ে শিশুর মৃত্যু
ঢামেক প্রতিনিধি
রাজধানীর চকবাজার এলাকায় ছাদের পানির ট্যাংক থেকে পড়ে মো. আলিফ নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
আলীফ বরিশাল বাকেরগঞ্জে দুর্গাপুর গ্রামেভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ কবিরের ছেলে। বর্তমানে চকবাজার পূর্ব ইসলামবাগ সাততালা বাড়ি চতুর্থ তলায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো। সে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।
শিশু আলিফের খালাতো ভাই, সিয়াম জানান, বিকেলে পূর্ব ইসলামবাগের বাসার সাততলার ছাদে খেলা করছিলো আলিফ। একপর্যায়ে ছাদের পানির ট্যাংকের উপরে উঠে খেলছিল। সেখান থেকে পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
