কালীগঞ্জে রাতের আধারে চলছে চিত্রা নদী থেকে মাটি কাটার মহাউৎসব প্রসাশনের ভুমিকা নিয়ে প্রশ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জের রাতের আধারে চিত্রা নদী থেকে মাটি কাটার মহাউৎসব চলছে। দিনের আলো শেষেই অন্ধকার নেমে এলেই শুরুহয় যন্ত্র দানব ভেকুমেশিন দিয়ে মাটি কাটার হিড়িক। গভীর রাত পর্যন্ত উপজেলার তত্বিপুর, মাগুরা,পাঁচকাহুনিয়াসহ বেশ কয়েকটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদী থেকে একটি মাটি কাটা সিন্ডিকেট নদীর মাটি
কাটছে। এই মাটি বিক্রি করে ট্রাক্টরের মাধ্যমে স্থানীয় ভাটাসহ বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। গভীর রাতে
ট্রাক্টরের বিকট শব্দে মানুষের রাতের ঘুম হামার হয়ে যায়। প্রসাশনের কাছে অভিযোগ দিয়েও পাওয়া যায়না
প্রতিকার। অভিযোগ রয়েছে একটি সিন্ডিকেড প্রশাসনকে ম্যানেজ করে মাটি কাটছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মালিয়াট ইউনিয়নের গ্রামবাসিরা জানায়, স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যাক্তি এই মাটি
কাটা ব্যবসার সাথে জড়িত। ওই সিন্ডিকেটের সদস্য জামাল বিশ্বাস নামের এক ব্যাক্তির মাধ্যমে স্থানীয়
মর্ডান ভাটাতে প্রায় দুইশত ট্রাক্টর গাড়ি মাটি কিনেছেন এলাকার প্রভাবশালীরা ওই মাটি কাটা সিন্ডিকেট
পরিচালনা করে আসছেন বলে অভিযোগ। এদের মধ্যে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীসহ কতিপয় প্রভাবশালী ব্যাক্তিও জড়িত রয়েছে। তাদের মধ্যে আব্দুল মজিদ, মহিলা মেম্বারের ছেলে নাজমুল, হোসেন
মাষ্টার, সাজ্জাদ, বাবু, মাসুদ রানা, সোহান ও জাকির হোসেনসহ একাধিক ব্যাক্তি মাটি ব্যবসার সিন্ডিকেটের সাথে
জড়িত বলে অভিযোগ উঠেছে।
অভিযোগের বিষয়ে ওই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হোসেন আলী মুন্সি জানান, আমি মাধ্যমিক
স্কুলে শিক্ষকতা করি। এসব মাটির ব্যবসার মধ্যে নেই। অপর আরেক প্রার্থী আব্দুল মজিদ শেখ জানান, মাটির
ব্যবসার সাথে তিনি কখনোই জড়িত বা প্রশ্নই উঠে না। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হবেন, তাই এক শ্রেণির মানুষ তার সুনাম নষ্ট করার জন্য অপপ্রচার ছড়াচ্ছে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, রাতে নদী থেকে মাটি কাটা হচ্ছে, এমন বিষয়টি তিনি সাংবাদিকদের মাধমে জেনেছেন। তার জনবল সমস্যায় রাতে মাটি কাটা প্রতিরোধে ব্যবস্থা নিতে সমস্যা হচ্ছে। এ বিষয়টি তিনি জেলা মিটিংয়ের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষকে অবহিত করেছেন। এছাড়াও তিনি ব্যবস্থা গ্রহনের জন্য থানা পুলিশকে নির্দ্দেশনা দিয়েছেন। তিনি আরো বলেন দিনের বেলা মাটি কাটলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights