মেহেরপুরের গাংনীতে যুবদলের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন অব্যাহত রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা প্রতিরোধের আহ্বানে মেহেরপুরের গাংনীতে গণমিছিল ও পথসভা করেছে জেলা যুবদল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে গাংনী শহরের হাসপাতাল চত্বর থেকে এই মিছিলটি শুরু হয়। মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমিরুল মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন মেহেরপুর জেলা যুবদলের সহসভাপতি মফিজুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, গাংনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান তোতা এবং কৃষক নেতা আমিনুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights