শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২য়খেলায় যশোর একাদশের জয়লাভ
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রথম রাউন্ডের ২য় ম্যাচে যশোর জেলা খেলোয়াড় কল্যান সমিতি ফুটবল দল জয়লাভ করেছে। বুধবার বিকালে সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে তারা ১- ০ গোলে কুষ্টিয়া জেলা ফুটবল দলকে পরাজিত করে। বিকালে দু্দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর খেলার উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। এরপর রেফারির বাশিতে বল গড়ায় মাঠে। প্রথমার্ধে ১১ মিনিটে জনির দেওয়া গোলে এগিয়ে যায় যশোরে ফুটবল
একাদশ । এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে কুষ্টিয়া দল। তুমুল প্রতিদ্বন্দিতাপূণ ম্যাচটিতে দ্বিতিয়াধে আর কোন গোল না হওয়ায় যশোর ফুটবল দল ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। বিজয়ী যশোর দলের জনি খেলার ম্যান অব দ্যা ম্যাচ বিবেচিত হয়। খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন, সাজ্জাদুর রহমান সাজ্জাদ,
নায়মুর রহামন রানা, টুটুল হোসেন ও খায়রুল ইসলাম, ইসলাম। ধারা ভার্ষ্য দেন রবিউল ইসলাম। খেলাটি দেখতে
প্রচুর দর্শকের সমাগম ঘটে। কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের ৮ দলীয় এ টুর্নামেন্টের ২য় খেলায় মাঠে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আশরাফুজ্জামান রনি, ক্রীড়া সংগঠক অজিত ভট্টাচাষ্য. আসাদুজ্জামান মুকুল,
সাংবাদিক জামির হোসেন, সাবজাল হোসেন,তারেক মাহমুদ, তৌফিকুজ্জামান কাজল, তপন কুমার বাটুল ও নুরুল
ইসলামসহ ক্রীড়া সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।।
