ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র শহরের একটি ভিডিও প্রকাশ করেছে। কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ, শত শত ক্ষেপণাস্ত্র ও লঞ্চার, যার মধ্যে ডাবল লঞ্চার এবং অন্যান্য প্রযুক্তিও রয়েছে।

প্রকাশিত ভিডিওটিতে প্রথমবারের মতো আইআরজিসির কমান্ডার আহমাদ ওয়াহিদিকে অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মুসাভির সঙ্গে ভূগর্ভস্থ সুড়ঙ্গে পরিদর্শনরত অবস্থায় দেখা গেছে। তবে এটি সম্প্রতি ধারণ করা কি না, তা যাচাই করা সম্ভব হয়নি।

এমন সময় এই ভিডিও সামনে আনা হলো যখন ইরানের নতুন করে মার্কিন হামলার আশঙ্কা জোরদার হয়েছে। মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে অবস্থান করছে মার্কিন দুই রণতরি।

iran
(ছবি: টেলিগ্রাফ)
তেহরান থেকে আলজাজিরার সাংবাদিক রেসুল সারদার আতাস জানান, এই ভিডিও প্রকাশের মাধ্যমে বাইরের বিশ্বকে নিজেদের সামরিক সক্ষমতা সম্পর্কে স্পষ্ট বার্তা দিতে চাইছে আইআরজিসি। তাদের দাবি, ক্ষেপণাস্ত্র কিংবা উৎক্ষেপণযন্ত্রের কোনো সংকট নেই ইরানের। আবার যুদ্ধ শুরু হলে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতাও তাদের রয়েছে।

আতাসের মতে, ভিডিওটি ইরানের সামরিক প্রচারণার অংশ হলেও এর পেছনে আরও একটি উদ্দেশ্য রয়েছে। নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি সম্ভাব্য প্রতিপক্ষের কাছে আবারও নিজেদের প্রতিরোধক্ষমতার বার্তা পৌঁছে দিতে চাইছে তেহরান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইরানও ইসরায়েল হামলা চালায়। পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু বানায় তেহরান। এ ছাড়া বৈশ্বিক জ্বালানি সরবরাহের পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। যার জের ধরে বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা এখনো চলছে।

যুদ্ধ শুরুর প্রায় ৯ মাস হয়ে গেলেও তা বন্ধের সুস্পষ্ট কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যদিও পাকিস্তান, কাতার ও তুরস্ক স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধের জেরে ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের দুই কক্ষে সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights