টেনেটুনে একশ রানও করতে পারল না টাইগাররা

অনলাইন ডেস্ক

সেঞ্চুরিয়ন টেস্টে সাউথ আফ্রিকার পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ করলেন বাংলাদেশের ব্যাটাররা। নিজেদের প্রথম ইনিংসে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন কেবল তিনজন ব্যাটার। আর বিশের কোটা পার করেছেন কেবল একজন। ফলে সবকটি উইকেট হারিয়ে টেনেটুনে মাত্র ৯১ রান তুলেছে টাইগাররা।

প্রথম দিনের শুরুতে বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সময়ে টসও অনুষ্ঠিত হয়নি। লাঞ্চ বিরতি পার হওয়ার পর অনুষ্ঠিত হয় টস। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাট করতে নেমে ক্যাগিসো রাবাদা করা ইনিংসের প্রথম ওভারটা পার করেন তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম রবিন। কিন্তু দ্বিতীয় ওভারটা পুরোপুরি শেষ করা হয়নি। এর মাঝেই ভাঙে উদ্বোধনী জুটি। মার্কো ইয়ানসেনের করা ওভারের পঞ্চম বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ তুলে দেন তানজিদ। ৯ বলে ৩ রান করেন তিনি।

দ্বিতীয় উইকেটে নামা মুমিনুল হককে নিয়ে চাপ সামলে নেওয়ার চেষ্টা চালান ওপেনার রবিন। দুজনের জুটিটা ৩৪ রানের।

ইনিংসের ১৪তম ইনিংসে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। এনরিখ নরকিয়ার করা ওই ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন মাহফিজুল ইসলাম রবিন। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই চার হাকান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চতুর্থ বলে বোল্ড হন তিনিও। ৪০ বলে ২৩ রান করেন রবিন। আর ২ বলে ৪ রান করেন শান্ত। উইয়ান মুল্ডারের বলে ব্যক্তিগত ১১ রানে বোল্ড হন মুমিনুল হক।

এরপর তাওহীদ হৃদয় ও লিটনের ব্যাটে ভরসা খুঁজছিল বাংলাদেশ শিবির। কিন্তু প্রথম টেস্টের প্রথম ইনিংসের মতো এবার আর জুটি গড়তে পারেননি না এই দুই ব্যাটার। লিটন দাসের আউট হওয়ার মাধ্যমে মাত্র ১৩ রানেই ভাঙে তাদের জুটি। লিটনের বিদায়ের পরের ওভারেই সাজঘরের পথ ধরেন হৃদয়ও। লিটন ৮ ও হৃদয় ১৯ রান করেন।

চা বিরতির পর মাত্র ৭ ওভার ব্যাট করে শেষ চারটি উইকেট বিলিয়ে এসেছে বাংলাদেশ দল। কাগিসোর রাবাদা করা বলে বড় শট মারতে গিয়ে ক্যাচ তুলে দেন শরিফুল। ২ বলে ২ রান করেন তিনি। এরপর এলবিডব্লিউর ফাঁদে পড়েন উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিক। এক ওভার পরে আউট হন তাসকিন আহমেদও। এই দুই উইকেটও নেন রাবাদা। জাকের ১ ও তাসকিন ২ রান করেন। এদিকে রানের খাতা খুলতে পারেননি খালেদ আহমেদ। মার্কো ইয়ানসেনের করা বলে সিমোন হারমারের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এদিকে শূন্য রানে অপরাজিত থাকেন এবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন। দুটি উইকেট নিয়েছেন এনরিখ নরকিয়া। আর একটি করে উইকেট নেন উইয়ান মুল্ডার ও সিমোন হারমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights