এক মামলায় হেফাজত নেতা কাশেমীর জামিন

অনলাইন ডেস্ক

রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় হেফাজত ইসলামের অর্থ বিষয়ক সম্পাদক মুফতি মনির হোসাইন কাশেমীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে নাশকতার অপর দুই মামলায় তাকে জামিন দেননি আদালত।

বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েসের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন। আসামিপক্ষে আইনজীবী দেলোয়ার হোসেন শুনানি করেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় প্যারেডগ্রাউন্ডে দেশি-বিদেশি সরকার প্রধান ও রাষ্ট্র প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচিকে বানচাল করার ও ঢাকাসহ সারাদেশে ব্যাপক তাণ্ডব চালিয়ে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা ও ষড়যন্ত্র করার অপরাধের অভিযোগে ২০২১ সালে পল্টন থানায় করা দুই মামলায় মুফতি মনির হোসাইন কাশেমীর জামিনের রুল খারিজ করে দিয়েছেন। অর্থাৎ তিনি এই দুই মামলায় জামিন পাননি। তবে ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশের পরে পল্টন থানায় করা নাশকতার মামলায় তিনি জামিন পেয়েছেন।

২০২১ সালের ২১ মে সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকার একটি মাদরাসায় অভিযান চালিয়ে মনির হোসাইন কাশেমীকে গ্রেফতার করে ডিবি। মুফতি মনির হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতারিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights