ভোলায় ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির জনসমাবেশ

ভোলা প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে ভোলায় বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন-মহাসচিব এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার।

জেলা বিএনপির আহবায়ক আলহাজ্জ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ ট্রম্যান প্রমুখ।

এর আগে বিএনপির জনসমাবেশে অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে দল দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights