গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গোডাউনে আগুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এস আলমের মাঠ এলাকার ঝুটের একটি গোডাউনে আগুন লাগে। পরে আরো খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুরের ৩টি, কাশিমপুর সারাবোর ৩টি এবং ডিবিএল এর একটি সহ মোট ৭টি ইউনিটের চেষ্টায় শনিবার ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights