র‌্যাবের অভিযানে মাদক মামলায় আত্মগোপনে থাকা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফ থানাধীন মৌলভীবাজার এলাকা থেকে আত্মগোপনে থাকা মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ইউসুফ (২৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন মৌলভীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের নাছেরপাড়ার ফরিদুল আলমের ছেলে মোঃ ইউনুস প্রঃ ইউসুফ (২৮) গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত মাদক মামলার সাথে জড়িত বলে জানা যায় এবং গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত কক্সবাজার জেলার টেকনাফ থানার মামলা নং-৫৫, তারিখ-১২/১১/২০১৮, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) সারণীর ৯(খ) ধারায় মামলা রয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights