ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
ফেনসিডিলসহ রাজবাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইফতি হক সৌরভকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সৌরভ শহরের বড়পুল এলাকার এনামুল হকের ছেলে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চর লক্ষ্মীপুর এলাকার বাবর আলীর মুদি দোকানের সামনে থেকে এক বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে একই এলাকার বিল্লালের নিকট থেকে আরও ৪ বোতল ফেনসিডিলসহ বিল্লালকে আটক করা হয়। বিল্লালের বিরুদ্ধে মাদকের ১২টি মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights