প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টায় শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএম আউয়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাসসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights