নড়াইলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
শুভ সরকার, নড়াইল
নড়াইলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় নড়াইল অনুষ্ঠিত ফুটবল প্রীতি ম্যাচের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন রাইজিং স্টার ফুটবল একাডেমির সভাপতি মোঃ মুরাদ খান, সাধারণ সম্পাদক মোঃ কায়সার, ক্রীড়া সংস্থার আব্দুর রশিদসহ ক্রীড়া সংস্থার অনেকে। প্রীতি ফুটবল ম্যাচে ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ মাদারীপুর, ঢাকা কে ০১ গোলে হারিয়ে রাইজিং স্টার ফুটবল একাডেমি নড়াইল বিজয়ী হয়েছেন। নড়াইলে ফুটবল তৈরির কারখানা খ্যাত রাইজিং স্টার ফুটবল একাডেমির আয়োজনে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। রাইজিং স্টার ফুটবল একাডেমির পক্ষে মোঃ হুসাইন নেতৃত্ব দেন। নড়াইলের ফুটবলারদের এগিয়ে নিয়ে যেতে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। আগামীতে আরও এধরণের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করবে বলে জানান রাইজিং স্টার ফুটবল একাডেমির কর্মকর্তারা।
নড়াইল -২৭.০৫.২৩
