আদাবরে আটতলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর আদাবরে একটি আটতলা ভবনের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (২৮ মে) দুপুর ১টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ভবনের দ্বিতীয় তলা থেকে দুইজন নারী ও একজন পুরুষকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

এর আগে রোববার দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান (ভারপ্রাপ্ত) শাহজাহান সিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর আদাবরে ১০ নম্বর সড়কের একটি আটতলা ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুপুর ১২টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট কাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights